
গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি :অশ্রুসিক্ত নয়নে সকলের ভালবাসা নিয়ে চির নিদ্রায় শায়িত হলেন শায়িত হয়েছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুইবারের সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি অজামিল চন্দ্র নাথ (৫০)। সোমবার বিকেল সাড়ে ৩টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রামের চন্দ্রনাথ পল্লীতে শেষকৃত্য সম্পন্ন করা হয়। এর আগে দুপুরে সাড়ে ১২ টায় নিজ প্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুল প্রাঙ্গণে মরদেহ নিয়ে যাওয়ার পর ছাত্রছাত্রী-শিক্ষক ও অভিভাকদের আর্তনাদে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে লাশ যাওয়া হয় গ্রামের বাড়ি ধারাবহর চন্দ্রনাথ পল্লীতে। এসময় অজামিল চন্দ্র নাথকে শেষ বিদায় জানাতে আসা আত্বীয়স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীকে দেখে অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ফয়ছল আলম, আব্দুল জলিল, শহিদুর রহমান সুয়েদ, রতন মনী চন্দ, এনামুল হক এনাম, মাহফুজ আহমদ চৌধুরী, আব্দুল আহাদ, সঞ্জয় নাথ সঞ্জু, আজমল আলী, রেজা রুবেল, রুহিন আহমদ, শিক্ষক কাজল কান্তি দাশ, বিধান পাল, স্বপন কুমার পাল, বিকাশ দেবনাথ, সাংবাদিক হারিছ আলী, মাহবুবুর রহমান চৌধুরী, দীনেশ দেবনাথ, আজিজ খান, শফিক উদ্দিন আহমেদ, জাকারিয়া তালুকদার, জাতীয় পার্টি নেতা আলহাজ নুরুল আম্বিয়া, অমল কান্তিদাশ, সাংবাদিক সাকিব আল মামুন, জাহিদ উদ্দিন, খালেদ হোসেন, জয় রায় হিমেল, ফাহিম আহমদ, মান্না আহমদ সহ গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আজমল হোসেন চৌধুরী শুভন, সহ সভাপতি সুহৃদরঞ্জন দাস, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,অর্থ সম্পাদক বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম সুহেল, শিক্ষক সেবক তালুকদার, জহির আহমেদ প্রমুখ।
অজামিল চন্দ্র নাথ রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫0 বছর। তাঁর মৃত্যুকালে ঢাকাদক্ষিণ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক স্ত্রী সুকৃতি দেবনাথ, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উপজেলার আমুড়া ইউনিয়নের প্রয়াত হলধর চন্দ্র নাথের পুত্র সাংবাদিক অজামিল চন্দ্র নাথ ১৯৯২ সালে যুগভেরীর স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। অজামিল চন্দ্র নাথ প্রায় ৩০ বছরের সাংবাদিকতা জীবনে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দৈনিক শ্যামল সিলেট ও চ্যানেল এস’র গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক সিলেটের তথ্য পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতা পেশার সাথেও জড়িত ছিলেন। ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক অঙ্গন শোকের ছায়া নেমেছে। এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আমিন
