1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শাহপরাণ মাজারে বন্ধ হলো গান-বাজনা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের হযরত শাহপরাণ (রহ.) মাজারে এখন থেকে আর গান-বাজনা হবে না বলে জানিয়েছেন মাজারের খাদিম কাবুল আহমদ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

বার্তায় তিনি বলেন, খাদিম পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে বলছি- মাজারে উরস উপলক্ষে গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষনা করা হলো। কেউ ঢোল তবলা নিয়ে আসবেন না। এমনকি প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনার আয়োজন করা হয় তাও এখন থেকে বন্ধ থাকবে। কেউ যদি করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করবো।

এর আগে ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র-জনতার মাজারে গান-বাজনা, মাদক সেবনসহ সকল প্রকার অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানান। শুক্রবার বাদ জুম্মাও মুসল্লি, ছাত্র-জনতা ও স্থানীয় উলামায়ে কেরাম সকল অশ্লীল কাজ বন্ধের দাবি নিয়ে শাহপরাণ (রহ.) মাজার গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশেনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম  বলেন, এ বিষয়টি নিয়ে আমরা একটি বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে শাহপরাণ মাজারে গান-বাজনা, মাদক সেবনসহ সকল প্রকার অশ্লীল কার্যক্রম এখন থেকে বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা করবে। বিষয়টি তদারকি করার জন্য মুসল্লি, ছাত্র-জনতা ও আলেমদের নিয়ে একটি কমিটি গঠন হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আমিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park