1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শ্রীমঙ্গলে প্রভাবশালীর বিরুদ্ধে আনারস বাগান দখলের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীমঙ্গল সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক এমপির ঘনিষ্ঠ এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোর পুর্বক আনারস বাগান দখলের অভিযোগ উঠছে।

মঙ্গলবার বিকেল ৫ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শ্রীমঙ্গল শহরের বিটিআরআই এলাকার মৃত বাদশা মিয়ার পুত্র মো. আবু তাহের ওরফে তাহের বাবুর্চি।

তিনি শহরের জালালিয়া সড়কের সৈয়দ চৌধুরীর পুত্র ও উপজেলার উত্তরসুর এলাকার সখিনা সিএনজি রিফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশনের মালিক মো. শের আলী চৌধুরী হেলাল এর বিরুদ্ধে এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মো. আবু তাহের লিখিত বক্তব্যে বলেন, ‘শ্রীমঙ্গল উপজেলার বালিশিরা মৌজায় বিভিন্ন দাগে বেগুনবাড়ি এলাকায় তার পরিবারের পাট্টা রকম ৬ একর ৭১ শতাংশ ভূমি এবং নির্মল ঘোষ, তাপস ঘোষ গং হতে লিজ নেয়া ৬৫ শতক ভূমিতে লেবু, আনারস ইত্যাদি ফসল ফলিয়ে পরিবারের ভরন-পোষনসহ খরচাদি নির্বাহ করে আসা অবস্থায় ২০২৩ সালের ২১ মে তাদের বাগানের কিছু অংশ জোরপূর্বক জায়গা ও বাগান দখল করে নেয় হেলাল। এছাড়া হেলাল তার মালিকানাধীন বাকী জায়গা দখলের চেষ্টা করছেন বলে তিনি জানান। জমি উদ্ধারে তিনি অনেক চেষ্টা করে ব্যর্থ হন। তিনি আরও অভিযোগ করেন, শের আলী হেলাল মৌলভীবাজার সদর আসনের সাবেক এমপি জিল্লুর রহমানের ঘনিষ্ঠজন হওয়ায় ও তার হুমকিতে এতোদিন বিচার চাইতে পারেন নাই। বর্তমানে পরিস্থিতি পরিবর্তন হওয়ায় তার জায়গা উদ্ধার করতে সাংবাদিকসহ অন্তবর্তি সরকারের সহযোগিতা চান তিনি।

এ ব্যাপারে সখিনা সিএনজি পাম্পের মালিক শের আলী চৌধুরী হেলালের মুঠো ফোনে কয়েকবার কল দিলেও তা রিসিভ হয়নি। ক্ষুূদে বার্তা পাঠিয়েও কোন উত্তর পাওয়া যায়নি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// ফয়ছাল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park