1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না : নবাগত এসপি

  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন- আমি যতদিন সিলেট আছি, এখানে পুলিশ কর্মকর্তাদের পদায়নে কোনো টাকা লেগেছে- এটি শুনবেন না। দুর্নীতিকে কোন প্রশ্রয় দেয়া হবে না; কারণ আমি নিজে দুর্নীতি করি না, কাউকে করতেও দেই না।

রোববার (০১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতে আমি সিলেটে পুলিশ সুপার হিসেবে যোগদান করেছি। সিলেটে মিথ্যা মামলায় যাতে কেউ হয়রানি না হন, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হবে। এছাড়া ছাত্র-আন্দোলনের সময় সিলেটে সাংবাদিক এটিএম তুরাবসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য জেলাপুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।

নবাগত পুলিশ সুপার আরও বলেন- অনাকাঙ্ক্ষিতভাবে সিলেট এসপি অফিসের সব কিছু পুড়ে গেছে। পুড়ে গেছে সব রেকর্ড। সেগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। কার্যালয় মেরামত ও দ্রুত সবকিছু গুছিয়ে আমরা মূল ভবনে ফিরে যাওয়ার চেষ্টা করছি।

মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন- সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল, এখানের প্রবাসীরা সকল সেবা নির্বিঘ্নে পাবে। এছাড়াও চিনিসহ সকল চোরাচালান রোধে এখন থেকে আরও কঠোর ভূমিকা পালন করবে জেলা পুলিশ। উদ্দেশ্যমূলক মামলায় কেউ হয়রানির শিকার হবেন না। সকল ক্ষেত্রে সিলেটের নবাগত এসপি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাহবুবুর রহমানকে সিলেটের এসপি হিসেবে বদলি করা হয়। এরপর ৩০ আগস্ট সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// ফয়ছাল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park