1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভারতে পাচারকালে তাহিরপুর সীমান্তে ৪৬ কেজি ইলিশ জব্দ

  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ভারতে পাচার করার সময় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ৪৬ কেজি ৫ শত গ্রাম ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।

শনিবার বিকেলে লাউড়েরগড় ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শাহিদাবাদ এলাকা থেকে পরিতাক্ত অবস্থায় জব্দ করা হয়।

বিজিবি জানায়, লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে ইলিশ মাছ পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার মুহিদুর রহমানের নেতৃত্ব একদল বিজিবি সদস্যরা অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিত টের পেয়ে দুইটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসীরা জানান, আমরা সীমান্ত এলাকার বাসিন্দারা ইলিশ মাছ পাই না। আর চোরাকারবারি দেশের সম্পদ বিদেশে পাচার করছে বেশি টাকা লাভের আশায়। এদের আইনের আওতায় আনা প্রয়োজন।

এ বিষয়ে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার মুহিদুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় কোনো অনিয়ম সহ্য করা হবে না এছাড়াও মাদক,চোরাচালান প্রতিরোধ আমাদের অভিযান অব্যাহত রয়েছে কোনো ছাড় দেয়া হবে না।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মার্জান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park