1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

৪৬ বছরের পুরনো হারানো সম্পদ খুঁজে পেল নাসা!

  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :নাসার একটি ৪৬ বছরের পুরনো মহাকাশযানের খোঁজ পাওয়া গেছে। মহাকাশ গবেষণা সংস্থার ভুলেই সেটি মহাশূন্যে হারিয়ে গিয়েছিল। প্রত্যাশিত সময়ের আগে আবার তার সন্ধান । ভারতের মহাকাশ গবেষণায় যখন আলোড়ন তৈরি করেছে ইসরোর চন্দ্রযান-৩, তখন নাসার দপ্তরেও খুশির জোয়ার। হারিয়ে যাওয়া মহাকাশযান অপ্রত্যাশিত ভাবে খুঁজে পেয়েছে তারা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার ভুলেই সেটি মহাশূন্যে হারিয়ে গিয়েছিল। প্রত্যাশিত সময়ের আগেই আবার তার সন্ধান মিলেছে।

মহাকাশযানটির নাম ভয়েজার-২। ১৯৭৭ সালে এটি মহাশূন্যের উদ্দেশে যাত্রা করেছিল। উৎক্ষেপণের পর নাসার অফিস থেকেই এর গতিবিধি নিয়ন্ত্রণ করা হত। নাসার বিজ্ঞানী এবং আধিকারিকদের একটি ছোট্ট ভুলের কারণে কিছু দিন আগে ভয়েজার-২ এর সঙ্গে নাসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তার পর থেকে অনেক চেষ্টা করেও মহাকাশযানটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

যেখানে মহাকাশযানটির গতিবিধির খোঁজ আবার পাওয়া গেছে, সেই এলাকাটি পৃথিবী থেকে বহু দূরে। সৌরজগতেরও বাইরে ঘুরে বেড়াচ্ছে ৪৬ বছরের ‘বৃদ্ধ’ভয়েজার-২। নাসার পক্ষে হারানো মহাকাশযানটি খুঁজে পাওয়ার খবরটি প্রকাশ করা হয়েছে। তারা জানিয়েছে, মহাকাশযানটির দূরত্ব পৃথিবী থেকে ১৯৯০,০০০০০০০ কিলোমিটার।

দূরত্বের কারণেই ভয়েজার-২-এর সঙ্গে অনেক চেষ্টা সত্ত্বেও যোগাযোগ করা যাচ্ছিল না। কিছু দিন আগে মহাশূন্যের অতি ক্ষীণ সঙ্কেত ধরা পড়ে নাসার যন্ত্রে। তার পরেই মহাকাশযানটিকে আবার খুঁজে পাওয়া যায়।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ওয়াশিংটনের মূল দপ্তর থেকে ভয়েজার-২ নিয়ন্ত্রণ করা হচ্ছিল। একটি ভুল নির্দেশে মহাকাশযানটির অ্যান্টেনা দু’ডিগ্রি ঘুরে যায়। তার পর উধাও হয়ে যায় ভয়েজার-২। আগামী অক্টোবরের আগে ভয়েজার-২-এর সঙ্গে আবার যোগাযোগ করা যাবে বলে আশা রাখেননি নাসার গবেষকেরা। ওই সময়ে মহাকাশযানটির অ্যান্টেনা নিজে থেকেই সোজা হয়ে যাওয়ার কথা ছিল। সেই সময়ের জন্য অপেক্ষা করে ছিলেন সকলে

কিন্তু প্রত্যাশিত সময়ের আগেই নাসার আয়ত্তে এসেছে ভয়েজার-২। এই মহাকাশযানের প্রজেক্ট ম্যানেজার জানিয়েছেন, নাসার তরফে মহাকাশযানটি খোঁজার জন্য একটি শক্তিশালী যন্ত্রের মাধ্যমে সঙ্কেত পাঠানো হয়েছিল মহাশূন্যে। হারিয়ে যাওয়ার পর থেকে ভয়েজার-২-এর যন্ত্রপাতি থেকে কোনও তথ্যই আর পাচ্ছিল না নাসা। মহাকাশযানটি আবার খুঁজে পাওয়ায় আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার অনেক সুবিধা হল।

হারিয়ে যাওয়ার দু’সপ্তাহ পর ভয়েজার-২-এর খোঁজ পেল। এই দু’সপ্তাহ বিজ্ঞানী এবং নাসার আধিকারিকদের গবেষণা সংক্রান্ত কাজ কিছুটা হলেও থমকে গিয়েছিল। এই মুহূর্তে ভয়েজার-২ যেখানে আছে, সেই অংশটির নাম হেলিয়োস্ফিয়ার। সৌরজগতের বাইরে এই অংশেই এখন চক্কর কাটছে মহাকাশযানটি। নাসার মহাকাশযানগুলি মহাকাশে এতটা দূরত্বে সাধারণত যায় না। ভয়েজার-২ দ্বিতীয় মহাকাশযান, যেটি এই দূরত্বে পৌঁছেছে।

মহাশূন্যের বিশেষ অংশের পরিস্থিতি, পারিপার্শ্বিকের পর্যবেক্ষণ করে তথ্য পাঠানো ভয়েজার-২-এর কাজ।এর আগে নাসার আরও একটি মহাকাশযান এই দূরত্বে পৌঁছেছিল। তার নাম ভয়েজার-১। ২০১২ সালে মহাকাশযানটি হেলিয়োস্ফিয়ারে গিয়েছিল। ভয়েজার-২ খুঁজে পাওয়ায় নাসার গবেষণায় আবার গতি আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। সূত্র: আনন্দবাজার

সিলেট আলাপ/ নওশীন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park