1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

৬ দিন পর সিলেটে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ

  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :প্রায় ছয়দিন পর সিলেটের সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সিলেট নগরের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এর ফলে প্রায় এক সপ্তাহ পর সড়কের দায়িত্ব বুঝে নিয়েছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। তবে এখনো সড়কে শৃঙ্খলা ধরে রাখতে পুলিশকে সহযোগিতা করছেন স্কাউট ও বিএনসিসির সদস্যরা।

সরেজমিনে দেখা গেছে, সোমবার সকাল থেকে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, নাইওরপুল ও সোবহানীঘাট পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন। বৃষ্টির মধ্যে তারা সড়কে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন।

ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ থেকে স্কাউট ও বিএনসিসি সদস্য ছাড়া সাধারণ শিক্ষার্থীদের ইতোমধ্যে সরিয়ে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

সোমবার সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট ও বিএনসিসি সদস্যদেরও দায়িত্ব পালনে দেখা গেছে।

এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন। সোমবার সকালে তিনি নাইওরপুল, সোবহানীঘাট ও জিন্দাবাজারসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ এবং স্কাউট ও বিএনসিসি সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ পরিদর্শন করেন।

এরআগে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান সোমবার থেকে কাজে যোগ দেয়ার ঘোষণা দেন। পুলিশ বাহিনীতে সংস্কারের আশ্বাসে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানান তাঁরা।

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশকিছু দাবিতে ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন। ফলে সিলেটসহ সারাদেশের সড়কে ট্রাফিক পুলিশদের দেখা যায়নি। সড়কে যানবাহন নিয়ন্ত্রণের কাজে নামেন শিক্ষার্থীরা।

এদিকে, রোববার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টির কার্যক্রম শুরু হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// ফয়ছাল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park