1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে ছাত্র আন্দোলন নিহতদের স্বরণে জামাতের শোকসভা

  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৭ শহীদের স্বরণে নাগরিক শোকসভা ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে এই নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। পরে জামাতের আমীর ডা: শফিকুর রহমান নিহতদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যের সাথে দেখা করে আর্থিক অনুদান প্রদান করেন।

পৌর জামায়াতের নায়বে আমীর রেহান উদ্দিন রায়হান ও উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া’র যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেন, ‘এই আন্দোলনে প্রতিটি শহীদ আমাদের জাতীয় বীর। তাদের  চরম সাহসিকতার দৃশ্য সারা দেশ এমনকি সারা বিশ্ব দেখেছে। তাদের আত্মত্যাগ আমাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে।’ তিনি গোলাপগঞ্জের ৭ শহীদ সহ কোটা সংস্কার আন্দোলনে সকল হত্যাকান্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও  ঢাকা দক্ষিণ জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন  সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, নায়েব আমীর মাওলানা সোহেল আহমদ,  সিলেট জেলা দক্ষিণ জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি, সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন,গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালিক, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজ, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// ফয়ছাল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park