1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট বিভাগীয় এসএমই পণ্যমেলায় অংশগ্রহণে চেম্বারের আহবান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বিভাগীয় পর্যায়ে এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রয়, বিপণন, প্রচার ও প্রসারে সহযোগিতা প্রদানের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৭ দিনব্যাপী ‘বিভাগীয় পণ্য মেলা’ আগামী নভেম্বর মাসে নগরের রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে।

সিলেট বিভাগের ৪টি জেলার যেসব উদ্যোক্তারা স্থানীয়ভাবে পণ্য ও সেবা উৎপাদনের সাথে জড়িত রয়েছেন তাদেরকে মেলায় অংশগ্রহণে প্রাধান্য দেওয়া হবে। মেলায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৩,০০০/- (তিন হাজার) টাকা, এছাড়া আর কোন ফি নেই।

মেলাতে ক্রেতা সমাগম বৃদ্ধির জন্য বিজ্ঞাপন, ব্যানার, পোস্টার, মাইকিংসহ মেলাস্থলে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।

উক্ত ‘বিভাগীয় পণ্য মেলা’য় অংশগ্রহণে ইচ্ছুক এসএমই উদ্যোক্তাদের আগামী ৭ আগস্টের মধ্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র কার্যালয়ে (চেম্বার বিল্ডিং, জেল রোড, সিলেট) যোগাযোগ করে ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : সানু উদ্দিন রুবেল (০১৬০৯-৯১৯৪৪১) অথবা সাঈদ খান আকাশ (০১৭৮১-৬০৭১৫১) অথবা ইউনা আলম (০১৭৮২-৫৭৯৫৬৭)। বিজ্ঞপ্তি

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নাহিদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park