1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে ইয়াবা, ফেনসিডিল ও মদ সহ গ্রেপ্তার ৪

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ১০৪৯ বোতল ফেনসিডিল, ৭৭৮৫ পিস ইয়াবা ও ১৪২ বোতল বিদেশি মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, তাদের একটি টিম বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর ৬টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে ৮৪৯ বোতল ফেনসিডিলসহ মো. কামাল আহমেদ (৪২) নামে একজনকে গ্রেপ্তার করে। কামাল কানাইঘাট উপজেলার বাসিন্দা।

একই দিন আরেকটি অভিযানে র‍্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থেকে ১৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করতে সক্ষম হয়।

এর আগের দিন বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে র‍্যাব-৯ এর একটি টিম সিলেট জেলার ওসমানীনগর থেকে ৭ হাজার ৭৮৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তারা হলেন- যশোর জেলার শার্শা থানার মো. জিয়ারুল ইসলাম (৪৬) ও মো. রহিম বাদশা (৪৫)।

এছাড়া অপর আরেকটি অভিযানে র‍্যাব-৯ (সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি টিম ৩১ জুলাই ভোররাত পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত রতন কাজী (৪২) ওই এলাকার বাসিন্দা।

পরে উদ্ধার মাদকসহ আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‍্যাব।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নাহিদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park