
সিলেট আলাপ ডেস্ক :কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে চলমান কারফিউ শুক্রবার সিলেটে ১৬ ঘন্টা শিথিল থাকবে।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (০২ আগস্ট) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় কারফিউ শিথিল থাকবে।
কোটা সংস্কার আন্দোলন নাশকতায় রূপান্তরিত হলে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে কারফিউ ঘোষণা করা হয। এরপর থেকে তা বহাল থাকলেও জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন সময়ে তা শিথিল রাখা হয়।
বৃহস্পতিবারও সিলেটে কারফিউ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিথিল রাখা হয়।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// নাহিদ
