1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

তথ্য গোপন করে আরও একজনের চাকরি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি :সুনামগঞ্জের ধর্মপাশায় তথ্য গোপন করে স্বাস্থ্য সহকারী পদে আরও এক ব্যক্তির চাকরি লাভের তথ্য জানা গেছে। এ নিয়ে চলছে নানামুখী সমালোচনা।

ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের পলাশ মিয়া নামে এক ব্যক্তি চাকরি পেতে ব্যবহার করেছেন ভুয়া নাগরিকত্ব সনদপত্র। আবার সেই নাগরিকত্ব সনদে উপস্থাপন করেছেন মিথ্যা ও বানোয়াট তথ্য। তাই পলাশ মিয়ার সমস্ত তথ্য যাচাই-বাছাই করে চাকরি বাতিলের দাবি জানিয়েছেন মো. রবিউল্লাহ নামে চাকরিবঞ্চিত এক প্রার্থী। তিনিও একই পদে চাকরিপ্রত্যাশী ছিলেন।

এর আগে ১৯ জুলাই গনমাধ্যমে ভুয়া জন্মনিবন্ধনে স্বাস্থ্য সহকারী পদে চাকরি শিরোনামে একই ইউনিয়নে রফিকুল ইসলাম নামে আরও একজনের চাকরি লাভের সংবাদ প্রকাশিত হয়।

২০২৩ সালের ৩১ আগস্ট সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। চলতি বছরের ১৯ এপ্রিল ওই পদে নিয়োগ পরীক্ষা ও ৭ মে ফলাফল প্রকাশিত হয়। আর পলাশ মিয়া ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের পুরাতন ২ নাম্বার ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ লাভ করেন। পলাশ মিয়া মূলত পুরাতন ১ নাম্বার (বর্তমান ১, ২ ও ৩ নাম্বার ওয়ার্ড) ওয়ার্ডের বাসিন্দা। তবে চাকরি লাভের জন্য তথ্য গোপন করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নাম ও স্মারক (২০২৪/১০৫) ব্যবহার করে নিজেকে পুরাতন ২ নাম্বার (বর্তমান ৪, ৫ ও ৬ নাম্বার ওয়ার্ড) ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা পরিচয় দিয়ে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হন তিনি।

অপরদিকে একই ইউনিয়নের সাবেক ২ নাম্বার ওয়ার্ডের থানুরা গ্রামের বাসিন্দা মো. রবিউল্লাহ বিষয়টি জানার পর গত ১২ মে সুনামগঞ্জ সিভিল সার্জনের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবীর সরকার ২০ মে নাগরিকত্ব সনদপত্রের সত্যতা যাছাইয়ের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হককে চিঠি দেন। মোজাম্মেল হক এর তিন দিন পর ডা. সুবীর সরকারকে লিখিতভাবে জানান, পলাশ মিয়া সাবেক ১ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং তথ্য গোপন করে সাবেক ২ নম্বর ওয়ার্ডের নাগরিকত্ব সনদপত্র তৈরি করে এবং এতে ব্যবহৃত স্মারক নম্বরটি ভুয়া। মঙ্গলবার সকালে পাইকুরাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে এ-সংক্রান্ত রেজিস্টার দেখে চেয়ারম্যানের দেওয়া তথ্যের সত্যতা পাওয়া যায়।

চাকরিবঞ্চিত মো. রবিউল্লাহ জানান, তথ্য গোপন করায় পলাশের নিয়োগ বাতিল করে সাবেক ২ নম্বর ওয়ার্ডের প্রকৃত স্থায়ী কাউকে নিয়োগ দেওয়া হোক। এ দাবিই উত্থাপন করেছেন তিনি।

পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, ১৮ মে ১০৫ নম্বর স্মারকে পলাশ মিয়াকে কোনো নাগরিকত্ব সনদ দেওয়া হয়নি। সে সাবেক ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হয়েও সাবেক ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিচয় দিয়ে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছে। এ কাজের জন্য অভিযুক্ত পলাশ তথ্য গোপন করেছে। পলাশ মিয়া চাকরি লাভের জন্য এমনটি করেছেন বলে জানালেও নাগরিকত্ব সনদপত্রে ভুয়া স্মারক নম্বর কে লিখেছে তা বলতে অপারগতা প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবীর সরকার জানান, নাগরিকত্ব সনদপত্র যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানেক চিঠি দিয়েছিলেন। তিনি (চেয়ারম্যান) এ ব্যাপারে চিঠির জবাব দিয়েছেন। তবে কী জবাব দিয়েছেন তা দেখিনি। জবাবের চিঠি সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নাহিদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park