1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধীকে পেটানোর ঘটনায় মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট জেলার গোলাপগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবককে গণধোলাইয়ের ঘটনায় আদালতে মামলা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সিলেটের গোলাপগঞ্জ আমলি আদালতে শারীরিক নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী আবদুল মজিদের মা চানতেরা বিবি মামলাটি করেন।

মামলায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

নির্যাতিত যুবক আবদুল মজিদ জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বিপক গ্রামের ইউছুফ আলীর ছেলে।

গত ৮ জুলাই গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ এলাকায় ছেলেধরা সন্দেহে বুদ্ধি প্রতিবন্ধী যুবক আব্দুল মজিদকে গণধোলাই দেওয়া হয়। গণধোলাইয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। পরে গোলাপগঞ্জ থানা পুলিশ হেফাজতে নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।

বাদী পক্ষের আইনজীবী সাইদুর রহমান জানান, আলোচিত এই মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// পিনা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park