1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিশ্বনাথ থেকে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের বিশ্বনাথে দুই দিন ধরে নাঈম উদ্দিন (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছেন।

তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের সৌদি আরব প্রবাসী সেলিম উদ্দিনের ছেলে।গত বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে নিখোঁজ রয়েছেন তিনি। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মুঠোফোনও।

নাঈম সিলেটের দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী ও চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।নিখোঁজের ঘটনায় তার পরিবার বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেছেন।

নাঈমের চাচা মুহিব উদ্দিন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ নতুন বাজার থেকে বাড়ি ফিরে সে। এরপর তার মাকে জানিয়ে বিশ্বনাথ পুরানবাজারের মস্তুরা পয়েন্টে জনৈক এক ভাইয়ের সাথে দেখা করতে গিয়ে আর বাড়ি ফিরেনি।

এদিকে, রাতে বাড়ি না ফেরায় তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হয়। সেটি বন্ধ পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সবাই।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী।

তিনি বলেন, নিখোঁজ ব্যক্তির ব্যবহৃত দুুটি মোবাইল নাম্বার নিয়ে কাজ করছে পুলিশ। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// পিনা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park