1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কোটাবিরোধী শাবি শিক্ষার্থীদের মশাল মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :কোটা সংস্কার আন্দোলনের আজ শুক্রবারের কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা সাতটার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোটাবিরোধী শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন।

এসময় তারা ক্যাম্পাসের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করেন। মশাল মিছিল চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক অবস্থান নিতে দেখা গেছে।

মশাল মিছিলে শিক্ষার্থীরা, অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন’, ‘হুমকি দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘বাধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘বুলেট দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে আন্দোলনের শাবি সমন্বয়ক রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা গত কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছি। এতে এইচএসসি পরীক্ষার্থী ও রোগীদের চলাচলের ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু গতকাল বৃহস্পতিবার পুলিশ হঠাৎ আমাদের বাধা দেয় এবং লাঠিচার্জ করে। তবে যত বাধাই আসুক আমাদের সাংবিধানিক অধিকার আদায়ে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব।

নতুন কর্মসূচি নিয়ে তিনি বলেন, আগামীকাল শনিবার সমন্বয়কদের নিয়ে অনলাইন-অফলাইনে প্রতিনিধি বৈঠক রয়েছে। আমরা এখন জেলা-উপজেলায় আন্দোলনের জন্য প্রতিনিধি বাছাই করবো। একই সঙ্গে পূর্বে ঘোষিত ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিও চলমান থাকবে।

এরআগে বৃহস্পতিবার (১১ জুলাই) পঞ্চম দিনের মতো সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এদিন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিতে গেলে শিক্ষার্থীদের পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পুরো এলাকাজুড়ে পুলিশ এবং পুলিশের বিশেষ টিম সিআরটি অবস্থান নেয়।

এক দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবিটি হলো-সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে নূন্যতম (সর্বোচ্চ ৫ শতাংশ) পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// পিনা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park