1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আশ্বাস নয়, কাজের মাধ্যমে যোগ্যতার পরিচয় দিব: সিলেটের নবাগত এসপি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :কথা নয়, নিজের কাজের মাধ্যমে যোগ্যতার পরিচয় দেবেন বলে জানিয়েছেন সিলেটের নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)। তিনি বলেন, আমি কেমন মানুষ বা কেমন ব্যক্তি তা বিচার বিশ্লেষণ করবেন আপনারা। আগে কোনো আশ্বাস দিতে চাই না আমি কি করবোবিা করতে পারবো। কাজের মাধ্যমে আমি আমার যোগ্যতার পরিচয় দিতে চাই।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল চারটার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী দেশে সুশাসন প্রতিষ্ঠা করা। আমি আমার জায়গা চেষ্টা করবো সুশাসন প্রতিষ্ঠা ও আন্তরিকতার সাথে সকলকে সেবা প্রদানের জন্য। এসময় তিনি অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

মতবিনিময় সভায় সিলেটের নবাগত এসপি আব্দুল মান্নান পেশাগত দায়িত্ব পালনে ও অপরাধ দমনে সাংবাদিক, সহকর্মী ও অংশীজনের সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় তিনি সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা করে সিলেটের আপামর সাধারণ মানুষের সৌজন্যতাকে বিশেষভাবে মূল্যায়ন করেন। সভায় সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এরআগে গত বুধবার (১০ জুলাই) কর্মস্থলে যোগ দিয়েছেন পুলিশ সুপার আব্দুল মান্নান।

আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। এর আগে তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে কাজ করেছেন। এছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park