1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিয়ানীবাজার দুবাগে আওয়ামীলীগ এবং বি.এন.পি সংঘর্ষে ১ জন নিহত, আহত ১০

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

বিয়ানীবাজার প্রতিনিধি :বিয়ানীবাজারে আওয়ামীলীগ ও বি.এন.পির
সংঘর্ষে ছাত্রলীগ নেতা সুলতান আহমদ (২২) নিহত হয়েছেন।  এ ঘটনায় মারাত্নকভাবে আহত হয়েছেন আরোও ১০ জন। রবিবার (৫ মে) বিকাল ৪ টায় দুবাগ আইডিয়াল একাডেমির সম্মুখস্থ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, দুবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুস সালামের নেতৃত্বে দুবাগ আইডিয়াল একাডেমির সম্মুখস্থ মাঠে দুবাগ ইউনিয়ন আওয়ামীলীগের পূর্ব নির্ধারিত সমাবেশ চলাকালে দুবাগ ইউনিয়ন বি.এন.পি নেতা কর্মী ও সমর্থকেরা মিছিল সহকারে সমাবেশস্থল অতিক্রম করার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আওয়ামীলীগ নেতা ও দুবাগ ইউ.পির সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের ছেলে বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রলীগ নেতা সুলতান আহমদ (২২) মৃত্যু বরণ করেন।

বিয়ানীবাজার মডেল থানা সূত্রে জানা যায় ৫ মে ২০২৪ ইং তারিখে আওয়ামীলীগের সমাবেশ চলাকালে দুবাগ ইউনিয়ন বি.এন.পি নেতা কর্মী ও সমর্থকেরা স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে এবং খালেদা জিয়া ও তারেক জিয়ার পক্ষে স্লোগান দিতে দিতে সুতার কান্দির দিকে যাওয়ার সময় দুবাগ আইডিয়াল একাডেমির সম্মুখস্থ আওয়ামীলীগের সমাবেশ স্থলে পৌঁছা মাত্র উভয় পক্ষের মধ্যে পাল্টা পাল্টি স্লোগান দিতে দিতে মারমুখি সংঘর্ষে রুপ নেয় । এতে বি.এন.পি নেতা কর্মীদের হাতে থাকা লোহার রড, রুইল, চাপাতি সহ বিভিন্ন দেশীয় অস্ত্রের মারমুখি আঘাতে বিয়ানী বাজার সরকারী কলেজ ছাত্রলীগ নেতা সুলতান আহমদকে মারাত্নক ভাবে আহত অবস্থায় বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরনের কারণে মৃত ঘোষনা করেন।
ঘটনাস্থলে বি.এন.পির হামলায় আওয়ামীলীগের আরো ১০ জন নেতা কর্মীকে মারাত্নক আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাহাদের অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাহাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পরের দিন ৬ মে ২০২৪ ইং তারিখ সকাল ১০টার দিকে নিহত সুলতান আহমদের পিতা সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বাদী হয়ে বি.এন.পির  ৯ জন নেতাকর্মীকে আসামী করে হত্যা মামলা দায়ের করিয়াছেন। আসামীরা হলেন- নাজীম উদ্দিন, জয়নাল আবেদীন, মোহাম্মদ আতাব উদ্দিন,  মাসুদ আহমদ, জাফর ইকবাল, নজরুল ইসলাম, হারুন আহমদ, খলিলুর রহমান,  বাবুল আহমদ সহ অজ্ঞাত আরোও ১০/১৫ জন।

বিয়ানীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা অব্যাহত রহিয়াছে ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park