1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিয়ানীবাজারে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

বিয়ানীবাজার সংবাদদাতা : সিলেটের বিয়ানীবাজারে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। পাবেল আহমদ (২৫) নামের ওই যুবক বুধবার ভোরে বাড়ির পাশে মাছ ধরতে যায়। কিন্তু দীর্ঘ সময়েও সে বাড়ি ফিরে না আসায় তার পিতা রফিক উদ্দিন তাকে খোজাঁখুজি শুরু করেন।

একপর্যায়ে মাছ ধরার স্থানে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে পাবেলকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাবেলের বাড়ি উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, মূলত পানিতে ডুবেই পাবেলের মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনকালে কোন কিছু ধরা পড়েনি। তাছাড়া তার পিতা-মাতা ও স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার লোকজন মৃত্যু নিয়ে তাদের কোন অভিযোগ নেই বলে জানিয়েছেন।

পাভেল কিছুদিনের মধ্য কানাডা যাওয়ার প্রস্তুতিতে ছিলো বলে জানিয়েছেন তার এক বন্ধু। ফিঙ্গারের ডেইটের অপেক্ষায় ছিলেন পাভেল বলে জানান সেই বন্ধু।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park