1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে ফের পুলিশের জালে ৯ জুয়াড়ী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা পৌণে ৬টার দিকে আরও ৯ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট মহানগর ‍পুলিশের গোয়েন্দা বিভাগ দক্ষিণ সুরমার চাঁদনীঘাট মাছ বাজারস্থ আব্দুর রহমান মটরস দোকানের সামনের খালি জায়গায় জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জের বাজিতপুর থানার মোহাম্মদপুর গ্রামের মহব্বত আলীর ছেলে আলী ইসলাম (৩০), মৌলভীবাজারের কুলাউড়ার মলইছড়া গ্রামের শাহ আলমের ছেলে জামাল মিয়া (২৫), এসএমপির জালালাবাদ থানার মীরেরগাঁওয়ের মৃত তোতা মিয়ার ছেলে বদরুল ইসলাম (২৮), জকিগঞ্জের ছবরিয়া গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে আবুল কালাম (৫৫), ব্রাম্মণবাড়িয়ার নবীনগর থানার বকডহর গ্রামের আব্দুর রউফের ছেলে

আশরাফ মিয়া (৫৬), কিশোরগঞ্জের বাজিতপুর থানার শাহপুর গ্রামের মো. ইসরাফিলের ছেলে মো. রবিউল আওয়াল (৩০), এসএমপির শাহপরাণ থানার বুরহানবাগ ১৪নং বাসার মৃত তোফাজ্জল মিয়ার ছেলে মিজান মিয়া (৪৪), হবিগঞ্জের বানিয়াচং থানার ধুলিয়া ঘাটুয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে মিজানুর রহমান (২৯) ও আজমিরীগঞ্জের শরীফনগর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মাহফুজ মিয়া (২৮)।

তাদের হাতেনাতে জুয়া খেলায় ধরা হয় এবং এসময় জুয়ার সরঞ্জামও জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park