
বিয়ানীবাজার প্রতিনিধি :বিয়ানীবাজার উপজেলার পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সৃষ্ট অপ্রত্যাশিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছে বিয়ানীবাজার উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার বিয়ানীবাজার পৌরসভা সহ বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের একাংশে এ সব উপহার সামগ্রী বিতরন করেন ছাত্রলীগ (পাভেল গ্রুপ)নেতৃবৃন্দ ।
এ সময় উপহার সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি জুয়েল আহমেদ শিপু, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল রহমান রুমি, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরাম আমীন, সাবেক প্রচার সম্পাদক মাহিন আহমেদ, সাবেক উপ সাংস্কৃতিক সম্পাদক নাবিল আহমদ, সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ মাশরাফি প্রমুখ।
বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল রহমান রুমি বলেন, ‘আমরা দ্বিতীয় ধাপে আজ আরো শতাধিক পরিবারের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছি। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ পাভেল মাহমুদের নির্দেশনায় আমরা যেকোনো পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে আছি’।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// মাহফুজ
