1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

উত্তেজনা আর হট্টগোলের মধ্য দিয়ে শেষ হলো ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির নির্বাচন

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক : গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির নির্বাচনকে কেন্দ্র করে মাঝে মধ্যে দু এক প্রার্থী ও সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা আর হট্টগোলের ঘটনা ঘটেছে। তবে ঘটনা ঘটার সাথে দায়িত্বরত পুলিশ সদস্য ও এলাকার শিক্ষাণুরাগী ব্যক্তিদের হস্থক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির নির্বাচন চলাকালিন সময়ে নির্বাচন কক্ষে বাহিরের ভোটারদের সাথে প্রার্থীর কথোপথনের ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটির সুত্রপাত ঘটে। এলাকার সচেতন মানুষেরা মনে করেন এমন উত্তেজনাপূর্ণ নির্বাচন এ যাবৎকাল ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে ঘটেনি।

জানা গেছে, ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির নির্বাচনে শুধু মাত্র ৪ জন সাধারণ অভিভাবক সদস্য পদের জন্য স্কুল শাখায় ৩ জন এবং কলেজ শাখায় ৪ জন মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে স্কুল শাখা হতে ৮০৫ জন অভিভাবক ভোটারদের ভোটে নির্বাচিত হবেন ২জন এবং কলেজ শাখায় ২৭৫ জন অভিভাবকদের সরাসরি ভোটে নির্বাচিত হলেন ২ জন অভিভাবক সদস্য।

২৩ জুন রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। চারটার পর থেকে ভোট গণনা শুরু হয়। গণনার প্রায় দেড় ঘন্টা পর নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম রব্বানী মজুমদার ফলাফল ঘোষণা করে। এতে করে স্কুল শাখায় তাজ উদ্দিন ৩৩১ ভোট পেয়ে নির্বাচনে প্রথম এবং আব্দুল হামিদ ৩০৩ ভোট পেয়ে দ্বিতীয় হন। অপর প্রার্থী সাইদুল আলম মোট ২৩৪টি ভোট পান। কলেজ শাখায় শেখ সকু আলী ১০৮ ভোট পেয়ে নির্বাচনে প্রথম এবং বোরহান উদ্দিন ৫৯ টি ভোট পেয়ে দ্বিতীয় হন। অপর প্রার্থী রাদিব রাহাত ৪৬টি ভোট এবং মো: জয়নাল আবেদীন ৫৫ টি ভোট পান।

এদিকে এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য পদে এহতেশামুল আবেদীন চৌধুরী ফরহাদ, সাধারণ শিক্ষক কলেজ শাখায় প্রভাষক পিয়াস তালুকদার, স্কুল শাখায় আজিজুর রহমান খান এবং সংরক্ষিত মহিলা শিক্ষক পদে লাকি বেগম নির্বাচিত হয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা অভিভাবক পদে কোন প্রার্থী না থাকায় এ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park