মফিজুর রহমান নাহিদ : উজান থেকে নেমে আসা টানা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে আবারও প্লাবিত সিলেট, এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতির অবনতি, ফুটছে না আশার আলো। ১ম দফায় কানাইঘাটের আংশিক কিছু ইউনিয়ন প্লাবিত হলেও বর্তমান বন্যায় উপজেলার প্রায় কানাইঘাটের সব কটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। যার মধ্যে অন্যতম ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন । অত্র ইউনিয়নের প্রায় ৫ থেকে ৬টি জায়গায় সুরমা ডাইক ভেঙ্গে পানি ঢুকছে গ্রামের ভিতরে।
ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে ৮নং ইউপি, ৭ইউপির, বেহাল অবস্থা । মেঘালয় পাহাড়ের অতি নিকট হওয়ায় এই এলাকাগুলো সবার আগে প্লাবিত হয়। এসব এলাকা ছাড়াও উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এবার ঈদ আনন্দ করতে পারেননি।
এমতাবস্থায় সীমান্তবর্তী এই জনপদের বাসিন্দাদের সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা নির্বাহী অফিসার, ডিসিসহ বিভিন্ন সমাজসেবী সংগঠন। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
একইসাথে পানি বন্দি মানুষের পাশে রয়েছে অচিনপুরী ফাউন্ডেশন। সমাজসেবী এ সংগঠনের পক্ষে ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগেরসহ সভাপতি সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মো.আলী আকবর চৌধুরী কোহিনূর তালবাড়ী জামেয়া ইউসুফিয়া ফাঝিল মাদ্রাসায় অবস্থিত আশ্রয় কেন্দ্রে ৩১পরিবারের ১৫৫জন সদস্যদের মাঝে ত্রাণ নিয়ে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য জাতিয় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ, কাছাছ চৌধুরী, মাসুদ,ইসমাইল আলী,হামযা, মাসুম সাফওয়ান ও কাফেলা অচিনপুরী টিমের টিম লিডার আকরাম বিন বাহার, জাকারিয়া সারওয়ার,তারেক মাহমুদ, ইমরান, সুলতান, আহমদ সুফিয়া খান প্রমুখ।
মো. আলী আকবর চৌধুরী কোহিনূর জানান, অর্থ সম্পদের চাইতে সমাজ সেবামূলক কার্যক্রমের প্রতি তার আকর্ষণ বেশি। আজকের এই দিনে অসহায়দের পাশে থাকতে পারায় তিনি অনেক খুশি। ভবিষ্যতে ও তিনি সাধারণ মানুষের পাশে থাকতে চান।
পাশাপাশি অচিনপুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জহিরুল ইসলাম অচিনপুরী ত্রাণ দিয়ে সহযোগিতা করায় অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং তিনি আশা করেন আগামীতে ও সুখে দুঃখে ডা. জহিরুল ইসলাম অচিনপুরী এভাবে অসহায়দের পাশে থাকবেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// মাহফুজ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066