ওসমানীনগর প্রতিনিধি : সিলেট এর ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়ন এবং উমরপুর ইউনিয়নে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা পরিষদের এর পক্ষ থেকে কয়েক শতাধিক পরিবারে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ ভিতরন করা হয়।
এসব ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে উপজেলা পরিষদ এর পক্ষ থেকে চিড়া মুড়ি ডাল সয়াবিন তৈল এবং পানি বিশুদ্ধকরন ট্যাবলেট সহ রান্না করার মসলা ভিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলা উমরপুর ইউনিয়ন এর সীমানাবর্তী এলাকা ভড়াউঠে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে সাদীপুর ইউনিয়ন এর ইব্রাহিমপুর একটি আশ্রয় কেন্দ্রে কয়েকটি পরিবারে নগদ অর্থ ভিতরন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ ভিপি বলেছেন, আমরা২০২২ এর বন্যাও মোকাবেলা করেছি বর্তমানেও দূর্যোগ সফল ভাবে মোকাবেলা করতে ওসমানীনগর উপজেলা পরিষদ প্রস্তুত,আমাদের মধ্যে শুধু ঐক্যবদ্ধের প্রয়োজন, এই দুর্যোগ মোকাবেলায়ও আমরা সফল হবো।
এ সময় উপস্তিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাস উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম উমরপুর ইউ/পি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সহ অত্র ইউনিয়ন এর মেম্বার বৃন্দ।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066