সিলেট আলাপ ডেস্ক :পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ যেমনি আনন্দের বার্তা দেয় ঠিক তেমনিভাবে শিক্ষা দেয় মহান আল্লাহর আদেশ নিষেধ পালনের প্রতি নিজেকে উৎসর্গ করার। তাই ঈদুল আজহার প্রকৃত মহত্ত্ব ও তাৎপর্য লালন করতে শিখতে হবে। বন্ধু হয়ে অসহায়দের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরোও বলেন, পবিত্র ঈদুল আজহার বার্তা মর্মবাণী অন্তরে ধারণ করে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ, সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন ও শান্তির জন্য মহান আল্লাহর রহমতও কামনা করেন তিনি।
একইসাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সুস্বাস্থ ও দীর্ঘায়ূ কামনা করেন। বিজ্ঞপ্তি
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066