মুফিজুর রহমান নাহিদ: সিলেটের বন্যা কবলিত দুটি উপজেলায় বুধবার (৫ জুন) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ হয় ভোট গ্রহণ। উপজেলা দুটি হচ্ছে- কানাইঘাট ও জকিগঞ্জ।
এর মধ্যে কানাইঘাট উপজেলায় সিলেট জেলা পরিষদ সদস্য- জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটমত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শামসুজ্জামান বাহার (ঘোড়া)।
সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৬৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী জানা গেছে- পলাশ পেয়েছেন ২৯ হাজার ৮৩৮টি ভোট ও বাহার পেয়েছেন ২৩ হাজার ৮৪৪টি ভোট। উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৮১টি।
পলাশ ও বাহার ছাড়া কানাইঘাটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন- বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরীর চাচাতো ভাই আবুল মনসুর চৌধুরী (হেলিকপ্টার), ব্যবসায়ী বেলাল আহমদ (দোয়াত কলম), সাবেক ছাত্রনেতা খায়ের উদ্দিন চৌধুরী (টেলিফোন), খায়রুল আমিন (আনারস) ও এনামুল হক (কাপ পিরিচ)।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066