গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ড জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদ বলেন, জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের বগুড়ার গাবতলীর বাগবাড়িতে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাঁকে দেয়া হয় বীরউত্তম খেতাব।
পঁচাত্তরের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালে। রাষ্ট্রপতি নির্বাচিত হন আটাত্তরের জুনে। ১৯৭৯ সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
১৯ দফা কর্মসূচি দিয়ে মাত্র সাড়ে তিন বছরের শাসনামলেই তিনি দেশে ঘটান কৃষি বিপ্লব। এর বাইরে গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপনসহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু বিপথগামী সৈনিকের হাতে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৭ টার সময় উপজেলার ঢাকাদক্ষিণ চৌমুহনীর অস্থায়ী কার্যালয়ে এ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ এর পরিচালনায়,পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাছিম আহমদ।
এসময় অনুষ্টানে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সহ সভাপতি কফিল উদ্দিন মেম্বার, পৌর বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপজেলা বিএনপি নির্বাহী সদস্য জামাল আহমদ, উপজেলা বিএনপির সহ-যুব বিষয় সম্পাদক আশিক আহমদ, কৃষি বিষয় সম্পাদক জাহাঙ্গীর হোসেন খাঁন জাকির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাজান আহমদ, সদস্য জিয়া আহমদ, সালা উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমদ, পাখি মিয়া, গিয়াস উদ্দিন,আব্দুল আহাদ, রেকল আহমদ, রাজু আহমদ, মিনহাজ রহমান রনি, ঢাকাদক্ষিন ইউনিয়ন বিএনপির নেতা আনোয়ার উজ্জামান, মাতাব উদ্দিন, মানিক মিয়া, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা বাদল আহমদ, জিল্লুর রহমান, ঢাকাদক্ষিন সরকারি কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমরান হোসেন, ২ নং সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এস কে সিজান, ইমন আহমদ, সহ দপ্তর সম্পাদক এমরুল আহমদ শিপু, রনি আহমদ, রাজন আহমদ, আসরাফ আহমদ, জিলাল উদ্দিন, আনসার আহমদ ওহি, সাকিল আহমদ,তানভীর আহমদ , লিমন আহমদ, তানিম আহমদ, রাহাদ আহমদ, মাছুম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন- ঢাকাদক্ষিন দারুলউলুম মাদ্রাসা শিক্ষক নুরুল ইসলাম ।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066