শাবি প্রতিনিধি :বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপর জারিকৃত সর্বজনীন পেনশনকে ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ উল্লেখ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শাবি শিক্ষক সমিতির উদ্যোগে এ মিছিল বের হয়। এমসয় শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করেন। মৌন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. মস্তাবুর রহমান, অধ্যাপক ড. রেজাউল হাসান, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. খালিদুর রহমান, অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওসার ও সহকারী অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী।
এসময় শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শিক্ষকদের নিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। আমরা ইতোমধ্যে লক্ষ করেছি কিছুদিন আগে আমলারা তাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চাচ্ছে যা অশুভ কিছুর ইঙ্গিত বহন করে। এভাবে সূক্ষ ষড়যন্ত্রের মাধ্যমে দেশটা তাদের দখলে নিতে চাচ্ছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি এবং ভবিষ্যতেও বলবো, এই সর্বজনীন পেনশন স্কিম অন্যায়, এটা আমরা মানতে পারিনা।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066