গোলাপগঞ্জ প্রতিনিধি:সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল রোববার (১২ মে) প্রকাশিত হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে উপজেলায় ৩৫ টি প্রতিষ্ঠানের এসএসসিতে পাশের হার ৬৫ শতাংশ ও মাদ্রাসার বোর্ডেও অধীনে দাখিলে পাশের হার ৮৫.৯৪ শতাংশ।
গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রব্বানী মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছর স্কুল ও মাদ্রাসা মিলিয়ে উপজেলার ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫০৩৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে স্কুলে ৪১৫২ জনের শিক্ষার্থীদের মধ্যে কৃতকার্য হয়েছে ২৬৯৯ জন এবং জিপিএ -৫ পেয়েছে ১১৪ জন। পাশের হার ৬৫ শতাংশ। এবং মাদ্রসায় ৮৮২ জন শিক্ষার্থীদের মধ্যে কৃতকার্য হয়েছে ৭৫৮ জন শিক্ষার্থী এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাশের হার ৮৫.৯৪ শতাংশ।
সবচেয়ে বেশি ২৬টি জিপিএ-৫ পেয়েছে সরকারি এমসি (মোহাম্মদ চৌধুরী) একাডেমি৷ এ প্রতিষ্ঠান থেকে ৩৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৩৬ জন। এছাড়া উপজেলার ২৩টি মাদ্রাসা সবচেয়ে বেশি ৩টি জিপিএ-৫ পেয়েছে লক্ষণাবন্দ হুফফাজে কোরআন মহিলা দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৭ জন।
অপরদিকে কারিগরি শাখা থেকে ৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৬১ জন। পাশের হার ৭৭.৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১জন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066