মুফিজুর রহমান নাহিদ,কানাইঘাট: সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে এবং সেই সাথে মানুষের কল্যাণে পুলিশের নানাবিধ কাজের অংশ হিসাবে সিলেট জেলা পুলিশ সবসময় তৎপর।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল ইন্সপেক্টর (তদন্ত) জনাব উজায়ের আল মাহমুদ আদনান এর নেতৃত্বে কানাইঘাট থানার অফিসার ফোর্স সহ কানাইঘাট থানার হত্যা মামলা নং-১৫(০৪)২৪ এর এজাহারনামীয় আসামী ১। সোহেল আহমদ (২৩), পিতা-সামছুল হক, ২। কামাল উদ্দিন (৩২), পিতা-সামছুল হক, ৩। সামছুল হক (৬৫), পিতা-মৃত আছদ আলী, সর্বসাং-হারাতৈল মাঝবড়াই, থানা-কানাইঘাট, জেলা-সিলেটদেরকে সিলেট শহর এলাকা হইতে ইংরেজি ২৩/০৪/২৪ তারিখ গ্রেফতার করেন। উল্লেখ্য উপরোক্ত গ্রেফতারকৃত আসামীরা পারিবারিক পূর্ব বিরোধের জের ধরিয়া চাচা জয়নাল মেম্বারকে দুপুর বেলা দেশীয় অস্ত্র দ্বারা কোপাইয়া প্রকাশ্যে হত্যা করে। অপর একটি অভিযানিক দল এসআই(নিঃ) রাম চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স সহ ইং ২৩/০৪/২০২৪ তারিখ ওসমানীনগর থানা এলাকা হইতে কানাইঘাট থানার হত্যা মামলা নং-০৯(০৪)২৪ এর পলাতক আসামী ১। মুজিবুর রহমান (৪২), ২। ওলিউর রহমান (৪৬), উভয় পিতা-মৃত হাজী ছইদ আলী, সাং-সোনাপুর, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, উপরোক্ত আসামীদ্বয় গত ০৮/০৪/২০২৪ইং তারিখ দুপুর বেলা পূর্ব বিরোধের জের ধরিয়া তাহাদের আপন ভাই সাইফুল্লাহকে মারধর করিলে ভিকটিম সাইফুল্লাহকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরন করে। উক্ত গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্য ২৪/০৪/২০২৪ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066