সিলেট আলাপ ডেস্ক :তীব্র গরমে রাজধানীর ঢাকা মেডিকেল নার্সিং কলেজ এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে হবিগঞ্জের এক যুবকের।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। মৃত্যু হওয়ার ঐ যুবকের নাম আব্দুল আউয়াল। তিনি হবিগঞ্জ জেলা লাখাই থানার সিংহ গ্রামের বাসিন্দা।
রাজধানীর শাহবাগ থানার উপ-পরিদর্শক সুমন জানান, নিহত আব্দুল আউয়াল পেশায় রিকশাচালক। রিকশা চালিয়ে যাওয়ার সময় ঢাকা মেডিকেলের নার্সিং কলেজের পিছনে রিকশা থেকে অসুস্থ হয়ে পড়ে যান। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আমাদের ধারণা অতিরিক্ত গরমের কারণে হিট স্টকে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066