শাবি সংবাদদাতা :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কিলোরোডের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ই আগস্ট) সকাল ১০টায় সংস্কার কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।
এ সময় তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে আমাদের সকলকে নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিক ও সুচারু রুপে পালন করতে হবে। কিলোরোড সংস্কার হলে আমাদের যাতায়াত করতে আর সমস্যায় পরতে হবে না। পর্যায়ক্রমে কিলোরোডসহ পুরো ক্যাম্পাসের রাস্তা সংস্কার করা হবে।'
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট প্রধান, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।
সিলেট আলাপ/ তামান্না
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066