শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :অবিশ্বাস্য হলেও সত্য যে, একটি ডিমের দাম ১৯ হাজার টাকায় গিয়ে উঠেছে মসজিদের নিলাম ডাকে। গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদ শাখার দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টে মানত হিসেবে দেয়া একটি ডিম উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।
তুমুল প্রতিযোগিতায় মির্জাপুর বাজারের ব্যবসায়ী সালেহ আহমদ ১৯ হাজার টাকায় ক্রয় করেন। নিকটতম প্রতিযোগী নিলাম ডাককারী ছিলেন আরেক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। নিলাম শেষে বাজার মসজিদের ঈমাম সকলের মঙ্গলের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।
নিলামে অংশগ্রহণকারী ক্রেতা-বিক্রেতা ছাড়াও অনেক উৎসুক জনতা মসজিদের এ নিলাম ডাক দেখতে ভিড় জমান।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066