সিলেট আলাপ ডেস্ক :সিলেট তামাবিল মহাসড়কের দামড়ী ব্রীজ নামক স্থানে একটি প্রাইভেটকার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী ১ জন নিহত হন এবং আহত হন আরও ২ জন।
শনিবার (৬ এপ্রিল) ভোর ৪টায় সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপলেজলার দামড়ী ব্রিজ নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রাইভেট কার আরোহী মোছাব্বির আহমদ (৪৫) উপজেলার দরবস্ত ইউনিয়নের ডেমা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে দরবস্ত এলাকার উদ্দেশ্যে যাত্রা করা একটি প্রাইভেট কার সিলেট তামাবিল মহাসড়কের দামড়ী ব্রিজে পৌঁছা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় একজন নিহত ও দুইজন আহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌঁছায়।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ধারণা করা হচ্ছে চালক চালক ঘুমিয়ে পড়েছিলেন যার ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনায় একজন নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে।
তামাবিল হাইওয়ে পুলিশ (ইনচার্জ) মো: ইউনুস আলী জানান, বেপরোয়া গতির কারণে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে একটি ঘরকে পরে গাছে ধাক্কা দেয়। এ ঘটনায় চালক নিহত হয়েছে, আর এক যাত্রী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশ জব্দ করেছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066