নিউজ ডেস্ক:- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ ক্রীড়া সংস্থার ২০২৩-২০২৫ সনের কার্যনিবাহী কমিটির অভিষেক এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
আজ ৩০ মার্চ তায়িব্যা কমিউনিটি সেন্টারের হল রুমে সংস্হার সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সাহেদ ও সিনিয়র সহ সভাপতি শিপলু আহমেদের যৌথ পরিচালনায় সংগঠনের সভাপতি জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন হেতিমগঞ্জ ক্রীড়া সংস্থা দীর্ঘ দিন থেকে অত্র এলাকায় খেলাধুলার পাশাপাশি সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। সে জন্য তাদের কে আমি আমার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমি আপনাদের কে আশ্বস্ত করতে চাই আপনারা যখন ই আমার কোন সহযোগিতা লাগবে তখনই আমার কাছে চলে আসবেন। আমি চেষ্টা করবো আপনাদের কে সর্বাত্বক সহযোগিতা করতে।
তিনি আরো বলেন নব গঠিত কমিটির প্রতি আমার আহবান থাকবে আপনারা বিগত দিনের কমিটির চেয়ে আরো ভালো কাজ করে দেশ ও জাতীর কল্যাণে অগ্রণী ভুমিকা পালন করবেন।
নব গঠিত কমিটি ও সভার সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন এই সংগঠনের একটি সুনাম আছে অত্র এলাকায় বিগত দিনে ভালো কিছু কাজের কারণে, আমি ও আশাবাদী আমার নতুন কমিটির সবাইকে নিয়ে আরো ভালো কিছু উপহার দিতে পারবো দেশ ও জাতিকে । আজকের মহতী উদ্যোগে সবাই শত ব্যস্ততার মধ্যে সময় দেয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান,হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মালিক মলিক, সাধারণ সম্পাদক বেলাল আহমদ সেলিম, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশাহিদ আলী,বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ইসমাইল হোসেন, আব্দুল কাইয়ুম বেলাল,এড: আব্দুল করিম আকবরী, নাজমুল ইসলাম, মাধব চক্রবর্তী।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি রুহেল আহমদ ও বর্তমান কমিটির সহ-সভাপতি হীরা মিয়া চৌধুরী, ,যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ, সহ সাধারণ সম্পাদক রাহুল কান্তি দে বাসু,সাংগঠনিক সম্পাদক এম এ সামাদ,সহ সাংগঠনিক জামিল আহমেদ, শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ কাজী মুহিব,ক্রীড়া সম্পাদক মাহিনুর রহমান মাহিন, সহ-ক্রীড়া সম্পাদক বদরুল আলম,মোঃ সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ছায়াদ আহমদ,প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-প্রচার হাবিবুর রহমান, ধর্ম সম্পাদক রবিউল আলম লায়েছ, সহ-ধর্ম সম্পাদক মারুফ আহমেদ রাজু,সমাজ কল্যাণ সম্পাদক সাকিল আহমদ,সদস্য ইকবাল হোসেন,জাহাঙ্গীর আলম,খায়রুল ইসলাম সুমন,খলিলুর রহমান দুলু,এমাদ আহমদ লাহিন আহমদ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066