সিলেট আলাপ ডেস্ক :ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্র অধিকার পরিষদের মিছিলে এই হামলার ঘটনা ঘটে।
বুধবার বিকালে শাহবাগ মোড় থেকে একটি মিছিল নিয়ে টিএসসি’র দিকে যাচ্ছিলেন ছাত্র ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। টিএসসি মোড়ে আগে থেকেই অবস্থানে ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্র অধিকারের মিছিলটি টিএসসি মোড়ে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে গতিরোধ করে নুরের ওপর হামলা চালান।
এসময় তাকে কিল ঘুষি এবং লাথি মারতে দেখা যায়। এক পর্যায়ে ছাত্র অধিকারের নেতাকর্মীরা বাংলা একাডেমির সামনের সড়ক দিয়ে ওই এলাকা ত্যাগ করেন।
সিলেট আলাপ/ নওশীন
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066