সিলেট আলাপ ডেস্ক :আগামীকাল বুধবার থেকে রাত ৯টার পরেও চলবে মেট্রোরেল। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের অফিসে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ তথ্য জানান।
এমএএন ছিদ্দিক বলেন, ১৬ রমজান (বুধবার) থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়াবে রাত ৯টায় এবং মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। ১৬ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়বে। সেই সময় আরও ১০টি ট্রেন চলাচল করবে। এতে সেই সময় দিনে মেট্রো চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার। সেই সময় যাত্রী চলাচল করতে পারবে দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন।
তিনি আরও বলেন, নতুন করে বাড়ানো এক ঘণ্টা সময়ে উভয় দিকেই মেট্রোরেল ১২ মিনিট পর পর চলাচল করবে। এ ছাড়া অন্য সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।
তবে সকাল ৭টা ১০ মিনিট এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেল দুটিতে এবং রাত ৯টার পর থেকে মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেলগুলোতে শুধু এমআরটি র্যাপিড পাস ব্যবহারকারীরা যাতায়ত করতে পারবেন। এই বর্ধিত সময়ে আরো ১০ বার মেট্রোরেল চলাচল করবে। এতে দৈনিক ১৯৪ বার মেট্রোরেল চলাচল করবে এবং প্রতি ট্রেনে ২ হাজার ৩০৮ জন করে মোট ৪ লক্ষ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// তৌকির

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066