সিলেট আলাপ ডেস্ক :শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের উদ্যোগে জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসাবে “ধীরে চলুন সামনে মসজিদ ও স্কুল” লিখা সম্বলিত লোহার নির্মিত বোর্ড স্থাপন করা হয়। শাহজালাল উপশহর এ থেকে জে পর্যন্ত মোট ১০ টি ব্লকে মসজিদ ও বিদ্যালয়কে কেন্দ্র করে এই সতর্কতামূলক বোর্ড স্থাপন করা হয়।
গত ২৪শে মার্চ পরিষদের কার্যালয় থেকে উক্ত কর্মসূচির যাত্রা শুরু করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী হেলাল আহমেদ ও মরতুজা আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম বদরুল আমীন হারুন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ লিটন, অজি মোঃ কাওছার, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, ক্রীড়া সম্পাদক বদরুল আলম বেলাল, মাহবুব আহমদ চৌধুরী মান্না, সম্মানীত সদস্য এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, শাহীন আহমদ, সিরাজুল ইসলাম মালিক, মাসুম ইফতেখার রসুল সিহাব। সভাপতি তার বক্তব্যে বলেন- উপশহরকে একটি নান্দনিক অভিজাত এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকা আবশ্যক। উপশহর অভ্যন্তরে উচ্চস্বরে হর্ণ বাজানো, গাড়ীর গতি নিয়ন্ত্রনে রাখা, ও গাড়ী পার্কিং করণে অধিক সচেতনতাবোধ প্রয়োজন। পরিষদের সকলেই উপশহরকে একটি মডেল আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বমহলের ঐকান্তিক সহযোগীতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বীয়ান সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, এডভোকেট জামিলুল হক, এডভোকেট ওয়াদুদ আহমদ, দিলাল আহমদ, কাজী মুজিবুর রহমান, বাবলুর রহমান, এমদাদ আহমদ ও চৌধুরী সামিউর রহমান সায়েম প্রমূখ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// তৌকির

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066