কুলাউড়া সংবাদদাতা :কুলাউড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী পরিবারের মধ্যে উন্নতজাতের ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (২ আগস্ট) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতালের সম্মুখে সুফলভোগী পরিবারের মধ্যে ২টি করে ছাগল বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের সভাপতিত্বে ছাগল বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও কাদিপুর ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান।
অনুষ্ঠানে হাওর অঞ্চলের ১২৫ সুফলভোগী পরিবারের মধ্যে বিনামূল্যে ২টি করে ছাগল বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার বলেন, হাওর অঞ্চলের পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষে প্রদত্ত প্রতিটি পরিবারকে ২টি করে ছাগল প্রদান করা হয়েছে। এ প্রকল্পের আওতায় উপজেলার ভূকশিমইল, হাজীপুর, কাদিপুর, জয়চণ্ডী ও ভাটেরাসহ ৫ ইউনিয়নের প্রতি ইউনিয়নে ২৫ জনসহ মোট ১২৫ সুফলভোগী পরিবারের মধ্যে ২টি করে ছাগল বিতরণ করা হয়।
সিলেট আলাপ/ নওশীন
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066