সিলেট আলাপ ডেস্ক :এবার অবৈধভাবে ফুটপাত দখলকারী বিভিন্ন রেস্তোরাঁ ও দোকান মালিকের বিরুদ্ধে অভিযান করেছে সিলেট সিটি কর্পোরেশন।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (১৮ মার্চ) প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ^জিৎ দেব ও নির্বাহী ম্যজিস্ট্রেট ফারিয়া সুলতানার যৌথ পরিচালনায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
নগরীর বন্দরবাজার থেকে জিন্দাবাজার, চৌহাট্টা, মীরবক্সটুলা, নয়াসড়ক পয়েন্টসহ আশেপাশের এলাকার ফুটপাত দখল করে বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর গ্যাসের চুলা রেখে অবৈধভাবে ব্যবসা করায় নগদ ২৮ হাজার টাকা আদায় করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের পর থেকে লাগাতার অভিযান পরিচালনা করছে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
ফুটপাতে অবৈধ স্থাপনা এবং রাস্তা দখল করে ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে সিসিকের এ অভিযান অব্যাহত থাকবে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// তৌকির

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066