সিলেট আলাপ ডেস্ক:জৈন্তাপুরে ৫০ বস্তা ভারতীয় চিনি বোঝাই একটি পিকআপসহ ১ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ আগষ্ট) ভোরে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি উপজেলার লামা শ্যামপুর গ্রামের মো. হোসন আলীর ছেলে শামীম আহমদ।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও জেলা পুলিশের নির্দেশনা মোতাবেক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066