সিলেট আলাপ ডেস্ক :ইসলামভীতি (ইসলামোফোবিয়া) মোকাবিলায় জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। স্থানীয় সময় শুক্রবার কোনো ধরনের বিরোধিতা ছাড়াই ১৫৫ ভোটে প্রস্তাবটি পাস হয়। এই প্রস্তাব নিয়ে জাতিসংঘে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সাধারণ পরিষদের প্লেনারি অধিবেশনে ‘ইসলামভীতি মোকাবিলায় পদক্ষেপ’ নিয়ে প্রস্তাব উত্থাপনের সময় পাকিস্তানের দূত মুনির আকরাম ভারতের অযোধ্যায় রামমন্দির স্থাপন ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রসঙ্গ টানেন। আর তাতেই চটে যান ভারতের দূত।
তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইসলামভীতির বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে পাকিস্তান ‘ইসলামোফোবিয়া মোকাবিলার পদক্ষেপ’ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে। এ প্রস্তাবের পক্ষে ভোট দেয় জাতিসংঘের সদস্য ১১৫টি দেশ। আর ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউক্রেন ও যুক্তরাজ্যসহ ৪৪টি দেশ। প্রস্তাবটির বিপক্ষে একটি ভোটও পড়েনি।
রামমন্দির ও নাগরিক সংশোধনী আইন (সিএএ) নিয়ে পাকিস্তানকে ‘ভাঙা রেকর্ড’ বলে মন্তব্য করেন ভারতীয় স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। ইসলামাবাদকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, পাকিস্তান সেখানে স্থবির হয়ে আছে।’ রুচিরা কম্বোজ বলেন, ‘আমার দেশের সঙ্গে সম্পর্কিত বিষয়ে এই প্রতিনিধি দলের সীমিত ও বিভ্রান্তিকর দৃষ্টিভঙ্গির সাক্ষী হওয়া দুর্ভাগ্যজনক। বিশেষ করে যখন সাধারণ পরিষদ এমন একটি বিষয় বিবেচনা করছে, যা নিয়ে সব সদস্যের কাছ থেকে প্রজ্ঞা, গভীরতা এবং বৈশি^ক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। সম্ভবত এই প্রতিনিধি দলের কাছে এসব বিশেষত্ব নেই।’
জাতিসংঘের সাধারণ পরিষদে ‘ইসলামভীতি মোকাবিলায় পদক্ষেপ’ শীর্ষক প্রস্তাব গ্রহণের সময় ভারতের অবস্থান ব্যাখ্যা করে একটি বিবৃতি দেন কম্বোজ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// তৌকির

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066