সিলেট আলাপ ডেস্ক :সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে সাহেদা আক্তার মর্জিনা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মার্চ) বিকেল ৫টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি ঝালোপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ সাহেদা আক্তার মর্জিনার বাবার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামে। তিনি ঝালোপাড়া মসজিদ গলি এলাকায় স্বামী নজরুল ইসলামকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। নজরুল মোগলাবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে নিজের ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মর্জিনা।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি স্বামীর উপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।’
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// তৌকির

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066