জাবি প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফজিলাতুন্নেসা হলে ওঠার এক বছরের বেশি সময় পর চেয়ার টেবিল পাচ্ছে শিক্ষার্থীরা।
জাবিতে মেয়েদের নতুন তিনটি হলের মধ্যে ফজিলাতুন্নেসা হলে গত বছরেই শিক্ষার্থীদের ওঠানো হয়। সে সময় চেয়ার-টেবিল, আলমারি প্রস্তুত না হওয়ায় পরে দেবে বলে জানায় হল প্রশাসন। বছর পেরিয়ে গেলেও চেয়ার-টেবিল, আলমারি না পেয়ে একাধিকবার বিক্ষোভ মিছিল করেছে তারা। গত ৩রা মার্চ হল সংলগ্ন রাস্তা আটকিয়ে বিক্ষোভ করে তাঁরা। তখন হল-প্রভোস্ট জানান মার্চের এক তারিখে এক ও দুই তলায় দেওয়া হবে চেয়ার টেবিল। পরবর্তী সপ্তাহে তিন ও চার তলায় দেওয়া হবে। এভাবে দশতলা পর্যন্ত ধারাবাহিক ভাবে চেয়ার টেবিল বণ্টন করা হবে।
কিন্তু গত ৩ মার্চ প্রথম দুই তলার জন্য ২০০ চেয়ার-টেবিল অসম্পূর্ণ অবস্থায় নিয়ে আসা হয় হলে। হলের মধ্যেই বিস্তর জায়গাজুড়ে অসম্পূর্ণ চেয়ার টেবিলের কাজ করা হচ্ছে। ১৪ মার্চ থেকে সম্পূর্ণ হওয়া চেয়ার টেবিল বণ্টন শুরু হয়।
এ বিষয়ে হলের এক শিক্ষার্থী বলেন “টেবিল চেয়ার ছাড়া এক বছরের বেশি সময় থেকেছি। পড়াশোনার জন্য টেবিল চেয়ার আবশ্যক। এর মাঝে বারবার প্রোভস্টের কাছে বলেও লাভ হয়নি। বারবার আশ্বাস দিয়েছে। তবে এতো দিন পরে টেবিল নিয়ে এলো কিন্তু কবে টেবিলের কাজ শেষ হবে, কবে আমাদের ফ্লোরে পাবো তার ঠিক নেই। এখন প্রথম দুই ফ্লোরে টেবিল দেবে। আবার ছেলেদের হলের টেবিলে লাইটের বিশেষ সুবিধাসহ টেবিল সম্পূর্ণ প্রস্তুত করে যথা সময়ে দেয়া হয়েছে তাহলে আমাদের এতো বিড়ম্বনা কেন?”
এ বিষয়ে হল প্রভোস্ট সায়েদুর রহমান জানান, ” টেবিল চেয়ারের দায়িত্ব ইঞ্জিনিয়ার শাখার। কথা ছিল টেবিল চেয়ার যথাসময়ে তারা পৌঁছে দেবে। তাঁরা প্রথম লটে ১৫ই মার্চ টেবিল চেয়ার দিতে চেয়েছিল। হলে যখন এ বিষয় নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করলো তখন আমি ইঞ্জিনিয়ার শাখাকে জোর দিলাম আরও আগে দেয়ার জন্য। তারা তাড়াহুড়ো করে অসম্পূর্ণ অবস্থায় টেবিল পাঠিয়েছে। কিন্তু পরবর্তী লটের টেবিলগুলো রেডি করে পাঠাবে। আমি তাদেরকে বলেছি মার্চের ৩০ তারিখের মধ্যে সবগুলো টেবিল পাঠিয়ে দিতে। পরের সপ্তাহে রেডি করা চেয়ার টেবিল পাঠানো হবে।”
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066