সিলেট আলাপ ডেস্ক : বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সিলেটের জালালাবাদ থানার সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু এবং অপর এক যুবক আহত হয়েছেন।
নিহতের নাম রুবেল আহমদ (২০)। নিহত রুবেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্বভাগ এলাকার রফিক আহমদের ছেলে। ঘটনাস্থলে তিনি মারা যান।
এ ঘটনায় আহত হয়েছেন মাসুক মিয়া (৩০) নামে আরেক যুবক। তিনিও একই এলাকার বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আহত যুবককে পুলিশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066