কুড়িগ্রাম প্রতিনিধি :দু’পায়ে শিকল বেঁধে চলতি বছরে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে আলম মিয়া (১৬) নামের এক শিক্ষার্থী। সে উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে। বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতি পরীক্ষার দিন তার দু’পায়ে শিকল বেঁধে তালা লাগিয়ে পরীক্ষা হলে ঢুকিয়ে দেয়া হয়। পরীক্ষা শেষে আবার দু’পা বেঁধে তালা লাগিয়ে বাড়িতে নেয়া হয়। এভাবেই বন্দি জীবন নিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে আলম মিয়া। অথচ কিছু দিনই আগেও আলম ছিল একজন উচ্ছ্বসিত টগবগে স্বাভাবিক কিশোর। আলমের দাদা জসীম উদ্দিন জানান, এসএসসি পরীক্ষার সপ্তাহ খানেক আগে তার পিতা অটোচালক আব্দুল আলিম অটো চালিয়ে দুপুরে খাবারের জন্য বাড়িতে এলে আলম মিয়া ধামেরহাট বাজার থেকে যাত্রী নিয়ে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে যায়। সেখানে যাত্রী নামিয়ে অন্য যাত্রীর জন্য অপেক্ষা করার সময় অপরিচিত ৪ ব্যক্তি এসে সোনাহাট স্থলবন্দর যাবার জন্য ৪শ’ টাকায় ভাড়া চুক্তি করে। এ সময় ওই ৪ ব্যক্তি কৌশলে অটোচালক আলম মিয়াকে একটি ছামুচা খেতে দেয়।
ছামুচা খাওয়ার একটু পরেই সে অসংলগ্ন আচরণ করতে থাকে। এ অবস্থা দেখে অন্য অটোচালকরা সাহায্যে জন্য এগিয়ে এলে চক্রটি কৌশলে কেটে পড়ে। পরে একজন অটোচালক অটোসহ আলমকে বাড়িতে পৌঁছে দেয়। ওই অটোচালকের কাছে ঘটনার বিস্তারিত জানতে পেরেছেন বলে জানান তিনি। তারা ধারণা করছেন, অটো চোর চক্রের সদস্যরা অটোটি চুরি করার উদ্দেশ্যে ছামুচার মধ্যে অজ্ঞান করার কোনো কেমিক্যাল মিশিয়ে খাওয়ানো হয়েছিল। কিন্তু কেমিক্যালের পরিমাণ মাত্রাতিরিক্ত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব হারুন উর রশীদ বলেন, ছেলেটি অসুস্থ হওয়ার কারণে তাকে একটি আলাদা কক্ষে পরীক্ষা নেয়া হচ্ছে। খাতায় লিখলেও মাঝে মাঝে চিল্লাচিল্লি করে, অশান্ত হয়ে যায় এবং লিখতে চায় না। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সায়েম বলেন, ছেলেটির সঙ্গে কথা বলেছি, আমার মনে হয়ে সে মানসিক সমস্যায় ভুগছে। দীর্ঘমেয়াদি চিকিৎসায় সে ভালো হতে পারে বলে জানান তিনি।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066