সিলেট প্রতিনিধি:
পবিত্র মাহে রামাদান উপলক্ষে আনোয়ার ফাউন্ডেশন ইউ কে\\'র পক্ষ থেকে সিলেট মহানগর অনলাইন প্রেসক্লাবের কাছে খাদ্য সামগ্রী হস্তান্তর।
গতকাল শুক্রবার সন্ধ্যা ছয় ঘটিকার সময় সংঘটনের অস্থায়ী কার্যালয় আল-এখলাছ কর্মাশিয়াল কমপ্লেক্সে বাবুল খান মুন্না ও মাছুম আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় সংগঠনের সভাপতি রুবেল আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা,দুলাল আহমদ,মামুন আহমদ।
প্রেসক্লাবের সভাপতির কাছে খাদ্য সামগ্রী হস্তান্তর করেন মানবাধিকার সংগঠন এল পি এস এর সাধারণ সম্পাদক ও আনোয়ার ফাউন্ডেশন ইউকে বাংলাদেশ পরিচালক মানবাধিকার কর্মী লিমন আহমদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনাম রহমান, ফাহিম আহমেদ, মোরশেদ আহমেদ, লিমন আহমদ, মঞ্জুর আহমেদ নোমানী,আং রাজ্জাক,সোহেল আহমদ প্রমুখ।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066