সিলেট আলাপ ডেস্ক :ঢাকাদক্ষিণ জনতা ব্যাংক (পিএলসি) গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ শাখার নবাগত ব্যবস্থাপককে বিদায়-বরণ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে জনতা ব্যাংক (পিএলসি) ঢাকাদক্ষিণ শাখা অফিসে শাখা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ব্যবস্থাপক মোহাম্মদ বদরুল আলম এর বদলি জনিত কারণে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ব্যবস্থাপক মোহাম্মদ শাহিনুর রহমানকে বরণ করে নেওয়া উপলক্ষে এ বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শাহিনুর রহমান।
বক্তব্য ও উপস্থিত ছিলেন দক্ষিণভাগ এসই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরুজ্জামান, সিনিয়র সাংবাদিক আজিজ খান, জনতা ব্যাংক (পিএলসি) ঢাকাদক্ষিণ শাখার সহ: ব্যবস্থাপক শ্রী বলাই চন্দ্র দে, তরিকুল ইসলাম,সত্যজিৎ দে, রবিন চৌধুরী, দেবাশীষ চক্রবর্তী, সহাব উদ্দিন, হাসান আহমদ, উজ্জ্বল কর প্রমুখ।
অনুষ্ঠানে জনতা ব্যাংকের বিদায়ী ম্যানেজার মোহাম্মদ বদরুল আলমকে শাখা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী সম্মননা ক্রেষ্ট,বিভিন্ন উপহার ও ফুলেল শুভেচ্ছা এবং নবাগত ব্যবস্থাপক মোহাম্মদ শাহিনুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এদিকে নবাগত শাখা ব্যবস্থাপক নবাগত ব্যবস্থাপক মোহাম্মদ শাহিনুর রহমান তার বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করেন। অপরদিকে ঢাকাদক্ষিণ জনতা ব্যাংকের বিদায়ী ম্যানেজার মোহাম্মদ বদরুল আলম তার সময়কালে তাকে সহযোগিতা করার জন্য সকল গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় আগত অতিথি ও গ্রাহকরা তাদেও বক্তব্যে বলেন, বিদায়ী ম্যানেজার মোহাম্মদ বদরুল আলম তার কর্মকালীন সময় সততা, দক্ষতা দিয়ে অত্র এলাকায় ব্যাপক সুনাম অর্জন করার পাশাপাশি সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066