সিলেট আলাপ ডেস্ক :সিলেটের বিয়ানীবাজারের দাসউরা এলাকায় বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বসতঘরের ভিতরকার সকল আসবাবপত্র পুঁড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, অগ্নিকান্ডের সময় ওই পরিবারের সকল সদস্য অন্যত্র অবস্থান করছিলেন। দুপুর থেকে ঘরটি তালাবদ্ধ ছিল। বিকাল ৫টার দিকে হঠাৎ ঘরের ভিতর থেকে ধূঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। তখন তারা জড়ো হয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছেন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
এনিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে বিয়ানীবাজারে তিনটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// রহিম

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066