সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জে শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকার সজীব আলীর ছেলে সোহেল আহমদ, লক্ষীপাশা ইউপির জগঝাপ এলাকার লয়লু মিয়ার ছেলে লিটন আহমদ, লক্ষনাবন্দ ইউপির নোয়াই দক্ষিণভাগ এলাকার আজির উদ্দিনের ছেলে আব্দুল আহাদ, একই এলাকার আকিব আলীর ছেলে আব্দুল মুমিন কালা ও আছাব আলীর ছেলে হুশিয়ার আলী।
গোলাপগঞ্জ মডেল থানার মিডিয়া অফিসার উপ-পরিদর্শক পার্থ সারথী দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066