সিলেট আলাপ ডেস্ক :দক্ষিণ কোরিয়ার দম্পতিদের অধিক সন্তান নিতে উৎসাহিত করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে দেশটির সরকার। এরপরও কম জন্মহারে নতুন রেকর্ড করেছে দক্ষিণ কোরিয়া। খবর বিবিসির
বুধবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে ২০২৩ সালে জন্মহার আরও ৮ শতাংশ কমে শূন্য দশমিক ৭২-এ দাঁড়িয়েছে। এ নিয়ে টানা চারবার মোট জনসংখ্যা হ্রাস পেয়েছে ওইসিডির একমাত্র সদস্য রাষ্ট্রটির।
একজন নারী কত সংখ্যক সন্তান নিতে চান, জন্মহার সে বিষয়টি নির্দেশ করে। দক্ষিণ কোরিয়ার ৫১ মিলিয়ন জনসংখ্যা স্থিতিশীল রাখতে এ হার ২ দশমিক ১ হওয়া উচিত। জন্মহারের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২১০০ সাল নাগাদ দেশটির জনসংখ্যা আনুমানিক অর্ধেকে নেমে আসবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন।
দেশটির জনসংখ্যাশুমারি বিভাগের প্রধান লিম ইয়ং-ইল বলেন, ২০২৩ সালে নবজাতকের সংখ্যা ছিল ২ লাখ ৩০ হাজার; যা আগের বছরের তুলনায় ১৯ হাজার ২০০ কম। ২০০৬ সাল থেকে দম্পতিদের অধিক সন্তান ধারণে উৎসাহিত করতে নগদ ভর্তুকি, বেবিসিটিং পরিষেবা, বন্ধ্যত্ব চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন প্রকল্পে ২৭০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে সরকার। তারপরও কম জন্মহারে নতুন রেকর্ড গড়ল দেশটি।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066